দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে নদীভাঙন ও তীর রক্ষায় প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিয়ারাপুর শহীদ মজাফরুল মনির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুরের আয়োজনে বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ভবানীগঞ্জ ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকায় এ তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় তীর প্রতিরক্ষা কার্যক্রম নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ভাঙনপ্রবণ বিভিন্ন অংশে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ ঝুঁকিতে ছিলেন। তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হলে ভাঙন রোধের পাশাপাশি মানুষের জানমাল ও সম্পদ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেএম