দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন পরিষদ ও মন্দির কমিটির সমন্বয়ে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মণ্ডপ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির নিয়মাবলি ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, এবার দিনাজপুর জেলায় মোট ১ হাজার ৩০৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় বিভিন্ন উপজেলার মন্দির কমিটির প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফান্ড কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
যে আই