দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ায় সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে বিভিন্ন পরিবহন কাউন্টারে তদারকি করা হয়।
অভিযানে দেখা যায়, টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিয়ে ৭৫০ টাকা করে টিকিট বিক্রি করছে। পরে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন দুটির সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি প্রতিটি কাউন্টারে সরকারের নতুন নির্ধারিত ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়।
বিআরটিএ খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ বলেন, আমরা আজ নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টারে সরবরাহ করেছি। অতিরিক্ত ভাড়া নেওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যে আই