দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) উন্নয়ন ও ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজীকরণ, ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। এর আয়োজনে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি (লিড ব্যাংক), শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি (কো-লিড ব্যাংক) এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
আলোচনায় সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়ন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঋণ গ্রহণের বিদ্যমান জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে সিএমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
সভায় ব্যাংক কর্মকর্তারা সিএমএসএমই উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
যে আই