দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও চোরাচালান চক্রের সদস্য জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক পাচার, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জুয়েল জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। সীমান্তপথে ভারত থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক এনে দেশের অভ্যন্তরে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ইয়াবা পাচারেও তার সম্পৃক্ততার তথ্য রয়েছে পুলিশের কাছে।
গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তারে আদালত থেকে পরোয়ানা জারি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে জুয়েল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর মডেল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে।
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে জুয়েল আত্মগোপনে ছিলেন। তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
যে আই