দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল নিয়ে বিরোধ ও বাকবিতণ্ডার জেরে বন্ধু সাইফুল ইসলামকে (২৯) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি সাদমান সিহাবকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় ডেকে নেন। পরে দুপুর সাড়ে ২টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যান।
পরে সাইফুলের মা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে এসআরবি-১৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদমানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা হত্যা মামলাসহ একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার সাদমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যে আই