দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের শুকুর আলী (৩৫) ও শরিফুল ইসলাম (৪০), আতাইকুলা দিয়ারপাড়া গ্রামের ইকবাল হোসেন (৩২) এবং লক্ষীপুর গ্রামের একরামুল হক (৩৮)।
এসআরবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৬ ও ২০ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-২।
যে আই