দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি সান্দিকোনা বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম হিলালী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া কোনো সরকার পুনরায় ফিরে এসে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে ইতিহাসে এমন নজির নেই। তিনি বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা উসকানি দিয়ে দেশে থাকা নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া নেতাদের পরামর্শে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা-বাণিজ্য, চাকরি ও কৃষিকাজ স্বাভাবিকভাবে করে যাচ্ছেন। এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ ও জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
যে আই