দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ইটনায় এক জনসভায় চাকরিপ্রার্থীদের রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অ্যাডমিট কার্ড নিয়ে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জনসভায় ফজলুর রহমান বলেন, “এই গ্রামের অনেকেই রিটেনে পাস করেছে, কিন্তু ভাইভাতে এলাউ হয়নি। এখন থেকে রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আমার কাছে আসবা। যেখানে গেলে চাকরি পাবা, সেখানে আমি ফোন করে দিব।”
তিনি আরও বলেন, দুইশো রিটেনে পাশ করে কিন্তু চাকরি দেয় ২৫ জনরে। ওখানে কায়দা করে ফালাইয়া দেয়। ওইখানে ঘুষ-টুসেরও ব্যাপার চলে। ওইটা আমার কাছে নিয়ে যাবেন। ওই ছেলেটাকে আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো।
তবে চাকরির জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, চাকরিপ্রার্থীর পক্ষ থেকে কেউ টাকা-পয়সা দিলে সে ‘হাবিয়া দোজখে জ্বলবেন’। তার কাছে চাকরির তদবির নিয়ে কেউ টাকা নিয়ে গেলে ওই ব্যক্তির চাকরি এবং যার জন্য তদবির করা হবে, তার চাকরিও হবে না বলে মন্তব্য করেন তিনি।
সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
যে আই