দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘর ভাঙচুর ও মারধরের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেবুবুনিয়া গ্রামের জাহিদুল ইসলাম বশির নিজের কেনা জমিতে ঘর নির্মাণ করে বসবাস করছেন। মঙ্গলবার ভোররাতে তার বসতঘরে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে বাটোয়ারা মামলা চলমান রয়েছে।
জাহিদুল ইসলামের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর মামলার বাদী আল আমিন আকন তার সীমানার টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। এর জের ধরে মঙ্গলবার ভোররাতে মাসুদ আকন ও আল আমিন আকনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তার বসতঘরে ভাঙচুর চালান। এ সময় ৯৯৯-এ কল দেওয়ার চেষ্টা করেও ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে তার অভিযোগ।
তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ আকন। তার দাবি, জাহিদুল তাঁদের পৈতৃক জমির একটি অংশ জবরদখল করে ঘর নির্মাণ করেছেন। এ নিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে। তিনি আরও দাবি করেন, রাতে ভাঙচুরের শব্দ শুনে ঘটনাস্থলে গেলে জাহিদুল ও তার লোকজন আল আমিনকে মারধর করেন। আহত আল আমিনকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, দুই পক্ষকে জমিজমা-সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিকানা ও ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ।
যে আই