দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিমাপে কারচুপি হচ্ছে কি না, তা যাচাইয়ে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অভিযোগে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।
অভিযানে নগরের গড়িয়ারপাড় এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনে পরিমাপে অনিয়ম পাওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশনের মেশিন মেরামতের জন্য ব্যবস্থাপক মো. জয়কে সময়সীমা বেঁধে দেওয়া হয়।
পরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকার কামিনী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে একই ধরনের অনিয়ম পাওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবস্থাপক মো. সোহেলকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
এ ছাড়া নগরের কাশিপুর এলাকার রাব্বি ফিলিং স্টেশনেও জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। সেখানে পরিমাপ সঠিক পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।
অভিযানে বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক মো. হাবিবুর রহমান ও পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, বিভিন্ন ফিলিং স্টেশনে পরিমাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই