দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইকন ধর (১৯), টুনটু জলদাস (৩০), কান্তিক ধর (৩৫) ও বিদান ধর (১০)।
স্থানীয়রা জানান, বাঁশখালী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা আনোয়ারার দিকে যাচ্ছিল। কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি ট্রাক ঘোরানোর সময় সেটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চার যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই