দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরে লাইসেন্স ছাড়াই বনজ ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভেজাল ওষুধ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা ওয়াসা এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় অভিযানটি চালানো হয়। সেখানে ‘অর্গানিক প্রোডাক’ নামে ওই কারখানাটি পরিচালিত হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
অভিযানসংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই বনজ ওষুধ এবং যৌন উত্তেজক ওষুধ তৈরি ও বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় কারখানার মালিক ইমদাদুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় কারখানা থেকে উদ্ধার করা প্রায় দুই লাখ টাকা মূল্যের ওষুধ ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ইমদাদুল হক (৪৫) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি গ্রামের মৃত আবদুল হকের ছেলে। প্রায় নয় মাস আগে পরিবারের সঙ্গে বসবাসের কথা বলে তিনি ওই ভবনের পঞ্চম তলা ভাড়া নেন। পরে সেখানে বসবাসের আড়ালে ভেজাল ওষুধ তৈরির কার্যক্রম চালানোর অভিযোগ ওঠে।
অভিযানে জেলা ড্রাগ সুপার মো. রুবেল, এসআরবি-১০-এর ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন, শ্রীনগর থানার উপপরিদর্শক শরিফুল ইসলামসহ এসআরবি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ড্রাগ সুপার মো. রুবেল বলেন, ভেজাল ওষুধ তৈরির কারখানা ও অনিয়মকারী ফার্মেসির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
যে আই