দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুলের মিড ডে মিলের খাবার খেয়ে ৩৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী রয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার চন্দ্র সিংহ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয়গুলোতে সোমবার শিক্ষার্থীদের মিড ডে মিলের অংশ হিসেবে দুধ ও পাউরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী পেটব্যথাসহ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমি জানায়, দুধ ও পাউরুটি খাওয়ার পরপরই সে অসুস্থ বোধ করে।
গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনিকা দেবনাথের বাবা মানিক দেবনাথ বলেন, খাবার খাওয়ার পর তার মেয়ে পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় মিড ডে মিল চালু হয়েছে। উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ধারিত সূচি অনুযায়ী খাবার দেওয়া হয়।
তিনি বলেন, শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখা হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই