• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব মহোৎসব, ভক্তদের ঢল

পাবনা প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে পাবনায় চলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছেন হাজারো ভক্ত। ধর্মীয় নানা আয়োজন, ভক্তিগীতি ও মহাপ্রসাদ বিতরণকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার শুরু হওয়া এ আয়োজনে প্রভাতে সমবেত প্রার্থনা, মাঙ্গলিকী, তারকব্রহ্ম নামসংকীর্তন, সকাল ও সন্ধ্যায় নাম-ধ্যান, সদ্‌গ্রন্থাদি পাঠ, ভক্তিগীতি এবং বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

মহোৎসব উপলক্ষে হাজারো ভক্তের জন্য চলছে মহাপ্রসাদ রান্নার আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা নিজেরাই রান্না ও পরিবেশনের কাজে অংশ নিচ্ছেন। এতে আশ্রমজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

শেষ দিনের কর্মসূচিতে রয়েছে লীলাকীর্তন, শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা ও মহাপ্রসাদ বিতরণ। এছাড়া ধর্মসভা, লোকরঞ্জনসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনও থাকছে।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের অংশগ্রহণে প্রতিবছরই এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন ও আদর্শ ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিফলিত করাই তাদের মূল লক্ষ্য।

দুই দিনের এ আয়োজনের শেষ দিনের বিভিন্ন অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী অংশ নেন।

আরও পড়ুন

ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যা, জামাই আটক

ভারতে প্রবেশকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

সৎসঙ্গ বাংলাদেশের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ বলেন, ‘ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও দর্শন মানুষের জীবনকে সুন্দর ও কল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত মহোৎসবে অংশ নিয়েছেন।’

নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির পর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলা এবং সন্ধ্যার সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে এবারের ১৩৯তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব।

এমএম/

  • শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
  • ১৩৯তম শুভ আবির্ভাব
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X