দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে অগ্নিকাণ্ডে বাসটির ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এসব ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
কে