দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারকে দোষ দেন না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নানা ধরনের খরচে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমার কয়েক লাখ কর্মী রয়েছেন, যারা সবাই আমার কাছে আত্মীয়ের মতো। মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। আল্লাহ যদি পোড়া বাজেটও আমার হাতে দিতেন, তাহলে আমি তা সোনা দিয়ে মুড়িয়ে দিতাম।’
তিনি বলেন, ‘আল্লাহ আমাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।’ দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, ‘মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, আমি ঘুমিয়ে নেই। আমি সংসদে কিংবা এলাকায়, কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছি।’
/অ