দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিরোধী দল সংসদে সরকারের সঙ্গে সহযোগিতার কথা বললেও রাজপথে তাদের কর্মকাণ্ডে এর প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ্যানি বলেন, “আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধীদল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকেই তারা প্রতিমুহূর্তে সরকারের সঙ্গে অসহযোগিতা করে যাচ্ছে। সংসদের ভেতরে তারা ভালো কথা বলছে, কিন্তু বাইরে গিয়ে তার বিপরীত আচরণ করছে।”
তিনি বলেন, দীর্ঘদিনের ধ্বংসস্তূপের ওপর সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই গ্যাস-বিদ্যুৎসহ সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। অথচ বিরোধী দল গ্যাস ও তেলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিরোধী দলের লংমার্চ ও রোডমার্চের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, এসব কর্মসূচিতে জ্বালানি খরচের পাশাপাশি সড়কে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে। অসুস্থ রোগীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তিনি প্রশ্ন রাখেন, সরকারকে সহযোগিতা করার নমুনা যদি এ ধরনের হয়, তাহলে এটাকে কি সহযোগিতা বলা যায়?
বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন এ্যানি। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছে। ভবিষ্যতে কোনো পক্ষ সুযোগ নিয়ে দেশের ও জনগণের ক্ষতি করার চেষ্টা করলে বিএনপি সরকার তা মেনে নেবে না।
৫ আগস্টের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ওই দিন হঠাৎ করে আসেনি। এর পেছনে ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম রয়েছে। ছাত্র, যুবক ও তরুণ-তরুণীদের আন্দোলনের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অনেকে।
যে আই