দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। শাহজাহান ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাতে পুকুরপাড়ের একটি ঘরে মুড়ি খেয়ে বাড়ির দিকে রওনা হন শাহজাহান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা।
পরে পুকুরে খোঁজ চালিয়ে শাহজাহানের মরদেহ পাওয়া যায়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
যে আই