দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর প্রায় ৩৩ মাস কারাগারে থাকার পর এক নারীসহ তিন বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে সোনাহাট বিজিবি ক্যাম্প থেকে তাদের ভুরুঙ্গামারী থানায় নেওয়া হয়।
ফেরত আসা তিনজন হলেন কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকার শারমিন আক্তার।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন ওই তিনজন। পরে আদালতের প্রক্রিয়া শেষে তারা প্রায় ৩৩ মাস কারাভোগ করেন। সাজা বা কারাভোগ শেষে মুক্তির পর নিয়মিত প্রক্রিয়ায় বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ওসি আজিম উদ্দিন বলেন, তিনজনের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যে আই