দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে হাম ও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সাতজনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত জেলায় ১ হাজার ৭২৯ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি হাসপাতালে চলতি বছর এখন পর্যন্ত ৮৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি রোগীদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রয়েছে।
যে আই