দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদনে নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের রাজমিস্ত্রি কফিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবার সঙ্গে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দেখতে গিয়েছিলেন মারুফ। সেখানে কাজ চলার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে আই