• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে বদলি

পিরোজপুর প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে আয়োজিত প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ উপলক্ষে জেলার কাউখালী উপজেলা মিলনায়তনে কনফারেন্সের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় দুই মিনিট পর বিদ্যুৎ ফিরে আসে।

স্থানীয়দের দাবি, ওই সময় উপজেলার অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি অনভিপ্রেত। সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকার সময় কাউখালী ইউএনও কার্যালয়ে কেন বিদ্যুৎ ছিল না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনার পেছনে কারও যোগসাজশ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এর একদিন পর রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আলতাপ হোসেনকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, “আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য জায়গায় বিদ্যুৎ ছিল। কমিউনিকেশন গ্যাপের কারণে এমনটি হয়েছে বলে মনে হচ্ছে। পরে শুনেছি, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।”

আরও পড়ুন

ইভটিজিং ঠেকানোয় হামলা, যুবক আটক

নাসিরনগরে নদীতে স্পিডবোট উল্টে প্রাণ গেল ২ জনের

বাল্যবিবাহ রোধে কলাপাড়ায় ‘গুড ড্যাডি ক্যাম্পেইন’

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. কামরুজ্জামান বলেন, “ইউএনও অফিসে বিদ্যুৎ না থাকার বিষয়ে সেখানকার সিএ অভিযোগ করেছিলেন। আমাদের লাইনম্যানরা গিয়ে বিষয়টি দেখেন। কর্মচারীদের ধারণা ছিল, ইউএনও অফিসেই হয়তো মিটিং হচ্ছে। এ কারণে ওই লাইনের সংযোগ বন্ধ করা হয়েছিল। এতে মিটিংস্থলেও বিদ্যুৎ চলে যায়।”

তিনি আরও বলেন, “পরে মিটিংস্থল থেকে বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করে বিষয়টি জানানো হয়। আমাদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৪২ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।”

কেএম

  • ​পিরোজপুর
  • বদলি
এ সম্পর্কিত আরও খবর
বেসরকারি স্কুল-কলেজে এ সপ্তাহেই বদলি কার্যক্রম শুরু
বেসরকারি স্কুল-কলেজে এ সপ্তাহেই বদলি কার্যক্রম শুরু
পিরোজপুর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, খাবার নিয়ে ক্ষোভ
পিরোজপুর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী, খাবার নিয়ে ক্ষোভ
চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ
চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X