• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

ইভটিজিং ঠেকানোয় হামলা, যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঝালকাঠি স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেনের (৬৫) ওপর হামলার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের স্টেশন রোডে তাঁর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান শাহজাহান ব্রাদার্সে ঢুকে একদল বখাটে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার।

হামলায় আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।

হামলার সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে এক যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে ঝালকাঠি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক যুবক মো. সোহান হোসেনকে থানায় নিয়ে যায়। তিনি শহরের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় কয়েকজন নারী খেলোয়াড়কে শহরের কিছু যুবক উত্ত্যক্ত করছিল। ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে মাঠে উপস্থিত আনোয়ার হোসেন এতে বাধা দেন। এ নিয়ে তাঁর সঙ্গে ওই যুবকদের বাকবিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে ওই যুবকেরা দলবদ্ধ হয়ে স্টেশন রোডের শাহজাহান ব্রাদার্সে গিয়ে আনোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধস্তাধস্তি ও চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে আটক সোহান হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল পুলিশের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি, হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের কারণে ঘটনাটি ধামাচাপা না দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

বাল্যবিবাহ রোধে কলাপাড়ায় ‘গুড ড্যাডি ক্যাম্পেইন’

হাতকড়াসহ পালালো আ.লীগ নেতা, অতঃপর...

যশোরে অভিযানে ১৫৫ জন গ্রেপ্তার

তবে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মেহেদী জানান, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএম

  • ঝালকাঠি
  • ইভটিজিং
  • আটক
এ সম্পর্কিত আরও খবর
পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় আটক
পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় আটক
বদরখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক
বদরখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক
রাজাপুরে ইয়াবাসহ দুজন আটক
রাজাপুরে ইয়াবাসহ দুজন আটক
মালয়েশিয়ায় পাসপোর্ট অফিসে অভিযান, সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা
মালয়েশিয়ায় পাসপোর্ট অফিসে অভিযান, সেবা নিতে এসেও বিপাকে প্রবাসীরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X