দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
প্রশাসনের যাচাইয়ে মৃতদের তালিকায় থাকা একজনকে জীবিত পাওয়া গেছে। এ ছাড়া তালিকায় থাকা আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেছে তাদের পরিবার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত মৃত্যুর তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি জীবিত। আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন। তাদের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত হাসপাতালে আনার সময়ই তাদের মৃত্যু হয়েছিল। এ ছাড়া অন্য দুজনের মৃত্যুর সঠিক কারণ চিকিৎসকেরা প্রশাসনকে স্পষ্ট করে জানাতে পারেননি।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। হুড়োহুড়ি ও আতঙ্কের কারণে কয়েকজন আহত হয়েছেন। কিন্তু পদদলিত হয়ে কেউ মারা যাননি। আমরা সবার সঙ্গে কথা বলেছি, পদদলিত হয়ে কেউ মারা যাননি। ফায়ার সার্ভিসও আমাদের নিশ্চিত করেছে যে পদদলিত হয়ে কারও মৃত্যু হয়নি।’
এর আগে স্থানীয় প্রশাসন জানিয়েছিল, মৃত্যুর খবর যাচাই করতে বিভিন্ন তালিকা, হাসপাতালের রেকর্ড এবং মর্গের তথ্য যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লিফটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কে