দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদবি : সাব-এডিটর
কাজের ধরন : ফুল টাইম
ডিপার্টমেন্ট : ওয়েব
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল : ঢাকা
দায়িত্বসমূহ:
• নিউজ সংগ্রহ, লেখা, সম্পাদনা ও সমন্বয় করা,
• যে কোনো ব্রেকিং নিউজ দ্রুত লিখতে পারা এবং নিউজ তৈরি করা;
• সারা দেশের যে কোনো ঘটনার সংবাদ বিশ্লেষণ তৈরি করা;
• ডেস্কের কাজে সমন্বয় করা। শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
• অনলাইন সাংবাদিকতা, সামাজিকমাধ্যম ব্যবস্থাপনা, সামাজিকমাধ্যম কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অবহিত থাকা;
• আকর্ষণীয় শিরোনাম তৈরি ও ছবি সম্পাদনায় (ফটোশপ) পারদর্শী হতে হবে;
• পাঠকের চাহিদা অনুযায়ী ভালো কনটেন্ট তৈরির ধারণা থাকা;
• সারাদেশের ঘটমান বিষয়ে সচেতন থাকা;
• সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি থাকা;
• অনলাইন ও আইটি সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক ধারণা থাকা।
অভিজ্ঞতা: ১ বছর।
অন্যান্য সু্যোগ-সুবিধা:
● উৎসব বোনাস: ২ টি (সর্বমোট বেতনের ৫০%)
● বার্ষিক বেতন বৃদ্ধি
● মোবাইল বিল
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের ৫ জুলাই, ২০২৫ তারিখ এর মধ্যে আবেদন ফরম পূরণ করে সিভি পাঠাতে হবে নীচের লিঙ্কের মাধ্যমে।
আবেদনের লিংক: https://tinyurl.com/subeditordeshtv2025