• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

ডিম-মুরগির দামে স্বস্তি নেই, চড়া মাছের বাজারও

দেশ টিভি ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। ফলে সীমিত আয়ের মানুষের খাদ্যতালিকায় মুরগি রাখাও কঠিন হয়ে পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, আগস্টের শুরুর দিকে ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। এর আগে ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং ফার্মের ডিমের এক ডজন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতো। দাম বাড়ার পর থেকে পণ্য দুটির দাম আর আগের অবস্থায় ফেরেনি।

ব্যবসায়ীদের ভাষ্য, গত পাঁচ-ছয় মাসে অতিরিক্ত গরম, অতিবৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন খামারে মুরগির মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে ডিম উৎপাদনকারী মুরগি ও ব্রয়লার—দুই ধরনের মুরগির সরবরাহেই প্রভাব পড়েছে। ক্ষতির পর অনেক খামারি নতুন করে উৎপাদনে না ফেরায় বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। এর সঙ্গে লোডশেডিংয়ের সমস্যাও খামার পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে সোনালি মুরগির দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৩০ টাকা বাড়িয়ে গতকাল সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়। তবে হাইব্রিড সোনালি বা কালারবার্ডের দাম তুলনামূলক কম। এসব মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও বাড়তি চাপ রয়েছে। রুই, কাতলা, পাবদা, তেলাপিয়া ও পাঙাশসহ বিভিন্ন মাছ আগের তুলনায় কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

গতকাল বাজারে চাষের পাঙাশের কেজি ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। তেলাপিয়া বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে। আড়াই থেকে তিন কেজি ওজনের রুই মাছের কেজি ৪০০ টাকা এবং কাতলা ৪২০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

তবে মাছ, ডিম ও মুরগির তুলনায় সবজির বাজার কিছুটা সহনীয়। অধিকাংশ সবজির কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অবশ্য বরবটি, বেগুন ও কাঁচা মরিচের দাম এখনো কেজিতে ১০০ টাকার বেশি।

নিত্যপণ্যের তালিকায় সয়াবিন তেল ও চিনির দামও ক্রেতাদের বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায়। এতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে।

অন্যদিকে, প্রায় এক মাস আগে খোলা চিনির কেজি ১০৫ থেকে ১১০ টাকার মধ্যে ছিল। এখন রাজধানীর বাজারগুলোতে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা কেজি দরে। মোড়কজাত চিনির কেজি ১২০ টাকা।

পোলাও চাল ও অন্যান্য সুগন্ধি চালের দামও এখনো কেজিতে প্রায় ২০০ টাকার কাছাকাছি। ব্যবসায়ীরা সম্প্রতি জানিয়েছেন, সুগন্ধি চাল রপ্তানির সুযোগ উন্মুক্ত থাকায় দেশের বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে তাঁরা রপ্তানি কমানোর দাবি জানিয়েছিলেন।

আরও পড়ুন

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যা যা বন্ধ

মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালী ও ধানমন্ডিতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে এর প্রভাব খুচরা বাজারে কতটা পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

এমএম/

  • ডিম
  • মুরগি
  • সাপ্তাহিক
  • বাজারদর
এ সম্পর্কিত আরও খবর
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর 
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর 
মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলল ছয় হাঁস-মুরগি
মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলল ছয় হাঁস-মুরগি
ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত
ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর  
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X