দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মধুবাগের একটি ছোট্ট ঘরে বেড়ে ওঠা উম্মে সালমা এবার এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছেন। বাবা চা বিক্রি করেন, মা কাজ করেন মানুষের বাসাবাড়িতে। পরিবারের আর্থিক সংকটের কারণে ভালো ফলের পরও কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই শিক্ষার্থী।
সালমার ডাক্তার হওয়ার স্বপ্নের কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সালমার হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি কলেজে ভর্তি ও পরবর্তী পড়াশোনায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সম্প্রতি সালমার এসএসসি ফলাফল ও পরিবারের আর্থিক সংকট নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে এ প্লাস পেয়েছেন তিনি। কিন্তু কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ জোগাড় করা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন সালমা।
সালমার বাবা মিরাজ আলী মধুবাগ এলাকায় চা বিক্রি করেন। মা নাজমা বেগম বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। তাদের সামান্য আয়েই চলে পরিবারের খরচ। এর মধ্যেই মেয়ের পড়াশোনার ব্যয় চালিয়ে আসছিলেন তারা।
মিরাজ আলী বলেন, চা বিক্রির আয় দিয়ে সংসার চালানোই কঠিন। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। এসএসসিতে মেয়ের ভালো ফলাফলে তিনি আনন্দিত হলেও কলেজে ভর্তি ও পরবর্তী খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।
নাজমা বেগম বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী সালমা। তার স্বপ্ন চিকিৎসক হওয়া। মেয়ের পড়াশোনা যেন অর্থের অভাবে বন্ধ না হয়, সেটিই তাদের চাওয়া।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আর্থিক সংকট কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হওয়া উচিত নয়। প্রতিকূলতার মধ্যেও সালমার এ প্লাস পাওয়াকে তার মেধা ও পরিশ্রমের ফল উল্লেখ করে তিনি বলেন, কলেজে ভর্তি থেকে শুরু করে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে যাতে কোনো মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের নজর রয়েছে। সালমার মতো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যে আই