দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শুক্রবার (১৪ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’
সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন দোয়েল চত্বরের ঢাকা গেইট থেকে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ শুরু হবে। র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় স্টেডিয়াম রোডের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল অডিটোরিয়ামে দিনাজপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ আয়োজিত নবীনবরণ ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে শিশুদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
/অ