দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে এ খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস জানায়, শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় (ঢাকা উদ্যানের পর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে অন্য কোনো সহায়তার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।
/অ