দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে হৃদয় ওরফে শিপন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৩৪)।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ‘পারিবারিক কলহের জের’ ধরে এই ঘটনা ঘটে। শিপন নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে ছুরি মেরে হত্যা করেন।’
স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ফিরোজা নামের ওই নারী মেয়ের পক্ষ নিলে জামাতা শিপন এই ঘটনা ঘটান বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, তরকারি কাটা চাকু দিয়ে আঘাত কারার পর রাত্রি ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় ফিরোজ বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কেএম