দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিমানবন্দর সড়কে শৃঙ্খলার অভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
রোববার (২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করাচ্ছে। পাশাপাশি কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের অনেক চালক নির্ধারিত লেন অনুসরণ না করায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
যদিও কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে মূল সড়কে যানবাহনের গতি তুলনামূলক স্বাভাবিক ছিল, তবে এর প্রভাব পড়ে পেছনের সড়কে। ফলে বনানী-কাকলি থেকে কুড়িল এবং মাটিকাটা ফ্লাইওভার হয়ে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
যানজটে আটকে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিন বলেন, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কার্যকর উদ্যোগ দেখা যায় না। বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠানামা করালে এবং যানবাহনগুলো নির্ধারিত লেন অনুসরণ করলে এ ধরনের যানজট অনেকটাই কমে আসত।’
সকালের ব্যস্ত সময়ে এ যানজটের কারণে অনেক যাত্রী নির্ধারিত সময়ে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েন।