• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

পুলিশের উদ্যোগে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প

দেশ টিভি ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৩, ১৯:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে
শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে

বাংলাদেশ পুলিশের উদ্যোগে রাজধানীর তেজগাঁওস্থ ১নং রেলগেট এলাকায় রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান এবং মাদরাসার সাধারণ সম্পাদক জহিরুল হক জিল্লু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিরা, মাদরাসার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। তিনি সারাটি জীবন বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে সেজন্য কাজ করেছেন।

তিনি বলেন, খুনিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। কি অপরাধ করেছিল অবুঝ শিশু শেখ রাসেল? তাকেও হত্যা করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একত্রিত করছেন, তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মাধ্যমে যদিও আমরা স্বস্তি লাভ করেছিলাম তবুও মনে হয় যদি বঙ্গোপসাগরের সমস্ত পানি দিয়ে আমরা এ হত্যার কালো দাগ ধৌত করি তবুও এ দাগ মুছতে পারব না। তাই এদেশের মানুষ ১৫ আগস্ট একত্রিত হন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, হৃদয়ে ধারণ করার জন্য।

শিশুদের মধ্যে উপহার বিতরণের জন্য এ মাদরাসাকে নির্বাচিত করায় আইজিপিকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মাদরাসার সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি এখানে আসতেন এবং সব সময় মাদরাসাটির খোঁজ-খবর রাখতেন। মাদরাসাটির একটি ঐতিহ্য রয়েছে, এ মাদরাসার অনেক প্রাক্তন শিক্ষার্থী আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রাজারবাগে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন- তোমরা ঔপনিবেশিক আমলের পুলিশ নও, তোমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ, জনগণের পুলিশ। বঙ্গবন্ধুর উপদেশ মেনে পুলিশ কাজ করছে। বাংলাদেশ পুলিশ আজ সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে পুলিশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। করোনার সময় মানুষ যখন আপনজনের লাশ ফেলে চলে গেছে তখন পুলিশ দাফনের ব্যবস্থা করেছে।

বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কিত অধ্যায়। এ দিনটি বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে চরম লজ্জা ও বেদনার দিন। আমাদের সব অর্জন, গৌরব ও অহঙ্কার ধূলিসাৎ হওয়ার দিন।

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এ হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে দায়িত্বরত অবস্থায় স্পেশাল ব্রাঞ্চের এএসআই সিদ্দিকুর রহমান শহীদ হন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু এ দেশকে ভৌগলিক মুক্তি এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী এ দেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিচ্ছেন। বিগত এক দশক ধরে দেশের প্রত্যেক সেক্টরে অভূতপূর্ব অগ্রগতি অর্জনের মাধ্যমে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশে এখন বিশ্বে রোল মডেল। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধুই বাংলাদেশ। যতদিন বিশ্বে বাংলাদেশের মানচিত্র থাকবে, বাঙালি থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে অমলিন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করে খুনিরা তার দৈহিক সত্ত্বা কেড়ে নিয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়ী পিতাকে মারতে পারেনি। তিনি বাংলাদেশের মানুষের অবিচ্ছিন্ন ধমনী-স্পন্দন।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা, তাদের পরিবারের সদস্য ও সব শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং অন্যান্য অতিথিরা শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে ৮৫০ জন শিশুর মধ্যে উপহার বিতরণ করা হয়।

এছাড়া, তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

জেডএ

  • শোক দিবস
  • পুলিশ
  • দেশ টিভি সংবাদ
  • desh tv news
  • desh tv
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।