দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা সব ধরনের অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়।
অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা ও এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে।
ডিএমটিসিএল জানায়, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও স্টেশন এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে অভিযান পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিএমটিসিএল।
এমএস/