দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।
নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও ঐ আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
পরে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটি দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে ঢামেক হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ভবনটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়মবহির্ভূত ভাবেই আবাসিক ভবনে অফিস ভাড়া দেয়া হয়েছিল।
আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
কে