• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী
৬ জুন ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী

দেশ টিভি ডেস্ক
  ০৬ জুন ২০২৬, ০৭:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৬ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১০টা ৩০ মিনিটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের লক্ষ্যে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ুবার্তা কর্মসূচি এবং বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১১টা ৩০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা এবং বিকাল ৫টায় জাতীয় সংসদ সচিবালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টায় সংসদ সচিবালয়ে আইন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির কর্মসূচি:

সকাল ৮টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এছাড়া সকাল ১০টা ৩০ মিনিটে পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিল্পমন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টা ৩০ মিনিটে তেজগাঁও শিল্প এলাকায় বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে ‘Metrology: Building Trust in Policy Making’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তথ্যমন্ত্রীর কর্মসূচি: রাজধানীর গুলশানে এমসিসিআইআই কনফারেন্স রুমে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পুরস্কৃত করা হবে।

সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম, বাংলাদেশের আয়োজনে ‘Combating Fake News in Bangladesh: Policy, Technology and Accountability’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কর্মসূচি:

দুপুর ১২টায় মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বাজেট নিয়ে গোলটেবিল আলোচনা: সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে অনলাইন পোর্টাল চর্চা ডট কমের উদ্যোগে ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

পুঁজিবাজার বিষয়ক সংবাদ সম্মেলন: সকাল ১১টা ৩০ মিনিটে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের হলরুমে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ এবং পুঁজিবাজার সংস্কার কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

শাহজালাল বিমানবন্দরের চারপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা

সিএনজি খাতের সংবাদ সম্মেলন:

দুপুর ১২টায় বিজয়নগরের আকরাম টাওয়ারে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিইআরসি ঘোষিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব এবং সিএনজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কেএম

  • রাজধানী
  • কর্মসূচি
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে গরম
মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত
মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে ১১২ পুকুর পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে ১১২ পুকুর পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।