দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, হযরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং পুত্র হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির মহান শিক্ষা দেয়। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা গড়ে তোলে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সামাজিক বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করার আহ্বান জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি চলে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তিনি দাবি করেন, এসব শক্তি বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে থেকেও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষাংশে তিনি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেন। পাশাপাশি ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
জে আই