দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৫ থেকে নিচে পড়ে গিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৪টায় শপিং মলের ভেতরে থাকা শত শত ক্রেতা-দর্শনার্থীর চোখের সামনে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই শপিং মলের ওপরের তলা থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। এরপরই দেখা যায়, নিচে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা গণমাধ্যমকে জানান, ওই যুবক ওপর থেকে পরে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার তদন্তসহ যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
/অ