দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
মঙ্গলবার দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম জানান, ঈদের আগে পশুর হাট, নাগরিক সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশনের সব কর্মকর্তা কাজ করছেন। তিনি বলেন, ডিএনসিসির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব।
সভায় ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য অপসারণে ৭৫২টি পরিবহন ব্যবহার করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছে ইতোমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
এমএস/