দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শুক্রবার (২২ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
সকাল ১১টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড এবং নারী ও শিশুদের প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস ব্রিফিং
বিকেল ৩টায় তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। কড়াইল বস্তি ও গুলশান এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ শিশা জব্দের বিষয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
/অ