দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা মাস ট্রানজিট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ মে) সংস্থাটির উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকরি বন্ধের সময়ে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে।
উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।
এতে আরও বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ থেকে সর্বোচ্চ ১৫ মিনিট হেডওয়েতে ট্রেন চলবে। ট্রিপসংখ্যা হবে আনুমানিক ১৪০টি। ট্রেন সেট ৭টি। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হতে পারে।
বিজ্ঞপ্তি মতে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যাবে। একই সঙ্গে এমআরটি/র্যাপিড পাশ টপ আপ করা যাবে। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে শুক্রবার বিকেল ২টা ৪৫ মিনিট হতে এবং মতিঝিল মেট্রোরেল স্টেশন হতে শুক্রবার বিকের ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যাবে।
একই সঙ্গে র্যাপিড পাশ ক্রয় এবং এমআরটি/ র্যাপিড পাশ টপ আপ করা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
এমএম/কেএম