দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে হাতিরঝিল থানায় ‘ওপেন হাউজ ডে ২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ সভায় মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সাইবার সচেতনতা এবং নারী ও শিশু নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার সাইদুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন হাতিরঝিল থানার সেকেন্ড অফিসার রিয়াদ, হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম এবং হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনতাকীম সারোয়ার রিকি।
বক্তারা বলেন, সমাজে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা জনগণের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।