দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার মোট ১১টি কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন মোড়ে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম জানান, এবার কোনো মহাসড়কে পশুর হাট বসতে দেওয়া হবে না। এরইমধ্যে হাটগুলোর ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘হাট ইজারা প্রক্রিয়া আইনগত নিয়ম মেনেই সম্পন্ন করা হয়েছে। এখানে কাউকে অবৈধ কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এবং আইনগতভাবেও সেই সুযোগ নেই।’
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, দলীয় পরিচয়ের সুবিধা নিয়ে কাউকে নগরীতে অবৈধ হাট বসাতে দেওয়া হবে না। এ বিষয়ে সিটি করপোরেশন কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি হাটগুলোর শৃঙ্খলা রক্ষায়ও কোনো গাফিলতি করা হবে না বলে জানান তিনি।
এ সময় রাজনৈতিক প্রসঙ্গ টেনে আব্দুস সালাম বলেন, বিরোধীদল কোনো ইস্যু না পেয়ে জুলাই সনদ নিয়ে ‘পানি ঘোলা’ করার চেষ্টা করছে। দীর্ঘ ১৭ বছর যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ জানান তিনি।
এমএস/