দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লাইসেন্সধারী বৈধ অ্যালকোহল বারে অভিযানের নামে গ্রাহকদের হয়রানির অভিযোগ তুলেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশন।
শনিবার এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অবৈধ মাদক উদ্ধারের নামে বৈধ বারগুলোতে অভিযান চালিয়ে গ্রাহকদের হয়রানির মুখে ফেলছে।
সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর হোসেইন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ আজম বলেন, ব্যক্তিগত অ্যালকোহল লাইসেন্সধারী নারী-পুরুষ নির্বিশেষে এ হয়রানির শিকার হচ্ছেন।
তাদের অভিযোগ, সরকারের অনুমোদন ও লাইসেন্স নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানে আইনের তোয়াক্কা না করে অপেশাদারভাবে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ খাতকে ‘অনৈতিক’ হিসেবে উপস্থাপন করে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী উচ্চ শুল্ক দিয়ে পরিচালিত বৈধ এই খাতকে অবৈধ হিসেবে তুলে ধরা বেআইনি। এতে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি সংগঠনটির।
এ ধরনের হয়রানি বন্ধে এবং নিয়মতান্ত্রিক তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ওনার্স অ্যাসোসিয়েশন।
এমএস/