দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি ঢাকা জেলার প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ঢাকার বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামে যোগ দেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে সেখান থেকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে নিয়ে আসা হয়।
জে আই