দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর দারুসসালাম এলাকায় একটি গার্মেন্টসে প্রায় তিন শতাধিক নারী কর্মীকে নিয়ে স্বাস্থ্য ও হাইজিন সচেতনতা বিষয়ক সেমিনার এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস ও ওয়েলবিং ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে অনন্যা স্যানিটারি ন্যাপকিন।
সেমিনারে নারী কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়, যা স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তাহরিমা তানিয়া। এছাড়া জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল প্রেসিডেন্ট সৌরভ অধিকারী এবং ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রাজিকুল হাসান উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রাজিকুল হাসান বলেন, ‘চলতি বছরে গার্মেন্টস, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ৫০টি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে। আজকের আয়োজন সেই উদ্যোগের অংশ।’
এতে আরও বক্তব্য দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. রাকিব হাসান অভি ও অপারেশন ডিরেক্টর গোলাম মাবুদ।
আয়োজকরা জানান, নারী গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও ক্ষমতায়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/