দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উৎসুক জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার ব্যক্তি। প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এখানে আড্ডা দেন ট্রান্সজেন্ডার ব্যক্তিরা। বেশ কিছু সময় ধরে চলা উত্তেজনার এক পর্যায়ে সাধারণ মানুষ তাদের ওপর চড়াও হয়।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী আবিদ বলেন, শাহবাগে প্রতি শুক্রবার ট্রান্সজেন্ডাররা আড্ডা দেন। তাদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কেউ পরিবার নিয়ে আসতে পারেন না। তারা কাউকে মানে না। কেউ কিছু হলে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি করে।
এর আগে, গত ৩ এপ্রিল শাহবাগে কয়েকজন ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় সকালের সময়ের সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হন। পরে অভিযান চালিয়ে আটজন ট্রান্সজেন্ডারকে আটক করে পুলিশ।
জে আই