দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সায়েদাবাদ এলাকায় অবস্থিত সব অবৈধ বাস কাউন্টার ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালিত মোবাইল কোর্ট।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ডিএসসিসির কর্মকর্তারা মাইকিংয়ের মাধ্যমে এই ঘোষণা দেন। সকাল ৯টায় অনুমোদনবিহীন কাউন্টারগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানানো হলেও, দীর্ঘ আলোচনার কারণে অভিযান দুপুর সোয়া ১২টায় শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাইকিং করে যাত্রাবাড়ী ও ওয়ারী থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের উপস্থিতিতে অবৈধ কাউন্টারগুলো ৩০ মিনিটের মধ্যে সরানোর কথা বলা হয়।
এমএস/