দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৬ শ্রমিক নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলের সমন্বয়ক মাসুদ রানা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, মালিকদের মুনাফালিপ্সা ও রাষ্ট্রীয় তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে শ্রমিকদের জীবন অনিরাপদ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদনের ঘাটতি ছিল বলে দাবি করেন তিনি। আগুন লাগার সময় প্রধান ফটক বন্ধ থাকায় শ্রমিকরা বের হতে না পেরে হতাহতের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয়।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটিগুলো নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, জরুরি বহির্গমন পথ রাখা এবং যথাযথ তদারকি জোরদারের সুপারিশ করলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিবৃতিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অ/