• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

ফুটপাতের শিশুদের স্বপ্ন গড়ছেন পুলিশ সদস্য দোলন

দেশ টিভি ডেস্ক
  ১৩ মার্চ ২০২৬, ২১:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকার পলাশীর মোড় এলাকার ফুটপাতে খোলা আকাশের নিচে বসবাস করে কয়েকটি ছিন্নমূল পরিবার। এসব পরিবারের শিশুদের অধিকাংশই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে বড় হচ্ছে। শিক্ষার সুযোগ না থাকায় অনেকেই জড়িয়ে পড়ছে ভিক্ষাবৃত্তি, ছিনতাই কিংবা নেশার মতো অপরাধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমন বাস্তবতায় পথশিশুদের শিক্ষার আলোয় আনতে উদ্যোগ নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য মো. দোলন। কয়েকজন স্বেচ্ছাসেবীর সহায়তায় তিনি পলাশীর মোড়ে চালু করেছেন ‘মানবিক পাঠশালা’, যেখানে বর্তমানে ২৬ জন পথশিশু পড়াশোনার সুযোগ পাচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পূর্ব চর ফলকন গ্রামের বাসিন্দা দোলন ছাত্রজীবন থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ডিএমপিতে যোগ দেওয়ার পরও দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

দোলনের চাকরিজীবনের শুরু হয় পার্বত্য জেলা বান্দরবানে। সেখানে দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘মানবিক পাঠশালা’। বান্দরবান সদর উপজেলার মুসলিম পাড়ায় প্রায় ৬৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া সেই উদ্যোগের অনেক শিক্ষার্থী বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে।

পরবর্তীতে কর্মস্থল পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য একই ধরনের পাঠশালা গড়ে তুলেছেন তিনি। চট্টগ্রামের ঝাউতলা রেললাইনের পাশের বস্তি, ঢাকার বিভিন্ন এলাকা এবং নিজ জেলা লক্ষ্মীপুরেও চালু হয়েছে তার এই উদ্যোগ।

এসব পাঠশালায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বই, খাতা, কলম, ইউনিফর্মসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য টুথব্রাশ, টুথপেস্ট ও নেইল কাটার বিতরণ করা হয়। অবসর সময়ে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীরাই এসব শিশুকে পড়ান।

মানবিক পাঠশালার উদ্যোগ সম্পর্কে দোলন বলেন, শিক্ষার আলো থেকে ঝরে পড়া ও শিক্ষা বঞ্চিত শিশুদের স্বশিক্ষিত এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমার এই প্রচেষ্টা।

শুধু শিশুদের জন্যই নয়, সমাজের অসহায় নারী ও প্রবীণদের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি। ঢাকার আজিমপুর এলাকায় ফুটপাতে বসে সেলাই কাজ করা কল্পনা রানী দাসের সেলাই মেশিন চুরি হয়ে যাওয়ার পর নিজের বেতনের জমানো টাকা দিয়ে তাকে নতুন মেশিন কিনে দেন দোলন। এতে আবারও জীবিকা ফিরে পান কল্পনা।

কামরাঙ্গীরচরে বসবাসকারী ৮৫ বছর বয়সী স্বামীহারা রেনু বেগম দৈনিক ১২০ টাকায় ইট ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার কষ্টের কথা শুনে দোলন নিজের অর্থ দিয়ে একটি ভ্যান কিনে দেন। এখন ভ্যানটি ভাড়া দিয়ে দৈনিক প্রায় ১৫০ টাকা আয় করেন তিনি।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার খায়েরহাট এলাকার বাসিন্দা কাদির মিয়ার পরিবারও দোলনের সহায়তায় নতুন জীবন পেয়েছে। প্যারালাইজড স্ত্রীর চিকিৎসা ও পরিবারের দুর্দশার কথা জানতে পেরে প্রবাসী বন্ধুর সহায়তায় তার জন্য একটি ঘর নির্মাণ করেন দোলন। একই সঙ্গে কাদির মিয়ার বিধবা মেয়েকে সেলাই কাজ শেখানো এবং একটি সেলাই মেশিন কিনে দেওয়ার ব্যবস্থাও করেন তিনি।

সমাজসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সক্রিয় দোলন। বান্দরবান, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় তিনি প্রায় ২৭ হাজার গাছের চারা রোপণ করেছেন এবং মানুষকে প্লাস্টিকের ব্যবহার কমাতে উদ্বুদ্ধ করছেন।

করোনাকালেও ঝুঁকি নিয়ে আক্রান্তদের সহায়তা এবং খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন তিনি।

আরও পড়ুন

আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সংগঠন জ্যাবসের নতুন কমিটি ঘোষণা

এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছ থেকে আইজিপি ব্যাজসহ বিভিন্ন জাতীয় সম্মাননা পেয়েছেন দোলন।

তিনি বলেন, আমি স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না, মানুষ ভিক্ষাবৃত্তি বা পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আত্মনির্ভরশীল হবে। আর পৃথিবীকে বাঁচাতে পরিবেশ দূষণ বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতে হবে।

জে আই

  • শিশুদের স্বপ্ন
  • শিক্ষার সুযোগ
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকা রুশ হাউজে শিক্ষা সেমিনার 
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকা রুশ হাউজে শিক্ষা সেমিনার 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।